National

মকরসংক্রান্তির দিন নিষিদ্ধ খেলায় হাত বদল হয়ে গেল কয়েক কোটি টাকা

আইনত নিষিদ্ধ। কিন্তু কে কার কথা শোনে! প্রকাশ্য দিবালোকে একরাশ মানুষের সামনেই এক নিষিদ্ধ খেলাও হল। হাত বদলও হয়ে গেল কোটি কোটি টাকা।

২০১৮ সালেই এই খেলায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু সে নিষেধাজ্ঞাকে কার্যত উড়িয়ে দিয়ে একই রকম জাঁকজমক করে মকরসংক্রান্তির প্রাক্কালে অনুষ্ঠিত হল এই মারণ খেলা। যা একটা জায়গা বলে নয়, গ্রামে, শহরে সর্বত্র খেলা হল। অনেক জায়গায় তো উদ্যোক্তারা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেই খেলা দেখার সুযোগ করে দিলেন অনেককে।

এদিকে খেলার আসল আকর্ষণ খেলাকে কেন্দ্র করে বাজি ধরা। অনেকেই এই খেলায় ২ প্রতিদ্বন্দ্বীর একজনের ওপর বাজি ধরেন। সে বাজির অঙ্ক সাকুল্যে ছাড়িয়ে যায় কোটি কোটি টাকা। খেলায় হার জিতের ওপর হাত বদল হয়ে যায় কোটি কোটি টাকা।

খেলাটি নিষিদ্ধ ঘোষণার পরও এখনও রমরমিয়ে তা সকলের সামনেই অনুষ্ঠিত হয়। পুলিশও সব দেখে অনেক জায়গায় চুপ থাকে বলে অভিযোগ।

অনেকের দাবি, নিষিদ্ধ ঘোষণা হলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে ও তাঁদের পূর্ণ সমর্থনে এই খেলা আজও সর্বত্র হয়ে চলেছে। খেলাটা মুরগির লড়াই।

মধ্যযুগীয় বাংলায় এর প্রচলন ছিল। বাবু সমাজে মুরগির লড়াই ছিল সম্মানের লড়াই। সেই খেলা এখন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, গুন্টুর এবং কৃষ্ণা জেলায় চুটিয়ে খেলা হয়।

মকরসংক্রান্তিকে সামনে রেখে এই মুরগির লড়াইয়ের আয়োজন হয় নানা প্রান্তে। যা কিন্তু ২০১৮ সালেই নিষিদ্ধ হয়েছে সেখানে।

এই খেলায় ২টি মোরগের পায়ে একটি করে ধারাল ছুরি লাগানো থাকে। তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। চারধারে দাঁড়িয়ে মানুষ আনন্দ উপভোগ করেন। কিন্তু এই খেলায় প্রায়শই একটি মোরগের মৃত্যু দিয়ে খেলা শেষ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026