National

বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের কোর্স তৈরি করছেন ক্লাস টেন ফেল

বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হবে তার কোর্স তৈরি করে দিচ্ছেন এক ক্লাস টেন ফেল মানুষ। পরীক্ষায় পাশের সার্টিফিকেট না থাকলেও তাঁর জ্ঞানকে কুর্নিশ জানাচ্ছেন তাবড় পণ্ডিতও।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভাল ফলাফল করার সুফল অবশ্যই রয়েছে। তবে সেটাই যে কোনও বিষয়ে প্রকৃত শিক্ষিত ও জ্ঞানী হয়ে ওঠার একমাত্র মাপকাঠি হতে পারেনা তা ফের একবার প্রমাণ হল। প্রমাণ করলেন পড়াশোনার জগতে ক্লাস টেন পাশ করতে না পারা হুকুমচাঁদ পাতিদার।

তাঁর বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট না থাকতে পারে কিন্তু এই মানুষটার জ্ঞানকে উপেক্ষা করতে বিশ্ববিদ্যালয়ও পারছেনা। বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের কোর্সও তৈরি করে দিচ্ছেন তিনি।

রাজস্থানের ঝালাওয়ার জেলার মানপুরা গ্রাম। এই গ্রামেরই এক কৃষকের নাম হুকুমচাঁদ পাতিদার। কিন্তু তাঁর নাম জানে না এমন কোনও কৃষি বিশ্ববিদ্যালয় ভারতে নেই।

জৈব চাষাবাদের বিষয়ে তাঁর অগাধ জ্ঞানকে এখন কুর্নিশ করছেন বিজ্ঞানী, গবেষক, অধ্যাপকেরাও। যাঁদের পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন ওঠেনা।

হুকুমচাঁদ পাতিদার কিন্তু এখন এসব বিজ্ঞানী, গবেষকদের সঙ্গে একসঙ্গে বসে স্থির করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের জৈব চাষাবাদের কোর্স কি হবে। এ বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ, তাঁর প্রস্তাব মেনে নেন বিশ্ববিদ্যালয়ের কোর্স তৈরির নিয়ামক পণ্ডিতরাও।

হুকুমচাঁদ পাতিদার, ছবি – আইএএনএস

গরুর গোবর সহ প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন উপাদানকে কাজে লাগিয়ে কীভাবে আধুনিক জৈব চাষাবাদ করা সম্ভব হবে সে বিষয়ে হুকুমচাঁদের জ্ঞান অগাধ।

তাঁর দাবি, তিনি এসব তথ্য অর্জন করেছেন বহু পুরনো নথি ও ভারতে বহুকাল আগে হওয়া চাষাবাদ পদ্ধতি নিয়ে পড়াশোনা করে। এগুলিই তিনি প্যানেলে আলোচনা করেন। যা মেনে নেন বিশেষজ্ঞেরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026