National

পরীক্ষা শুরু হতেই মোবাইল ফোন গিলে ফেলল বন্দি

আস্ত একটা মোবাইল ফোন গিলে ফেলল এক বন্দি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোবাইল ফোন তাদের হাতে আসছে কোথা থেকে তাও পরিস্কার হয়েছে কদিনে।

কোনও সংশোধনাগারেই মোবাইল ফোন বন্দিদের হাতে থাকা নিষিদ্ধ। গারদের পিছনে থাকা কোনও বন্দির হাতেই মোবাইল ফোন যেতে পারেনা। তবু যাচ্ছিল।

দিল্লির তিহার জেলকে অন্যতম সুরক্ষিত জেল বলেই জানেন সকলে। সেখানেই কিন্তু মোবাইল ও অন্য বৈদ্যুতিন সরঞ্জাম নিশ্চিন্তে পৌঁছে যাচ্ছিল বন্দিদের হাতে।

কীভাবে তা নিয়ে খোঁজ শুরু হতে জানা যায় এর পিছনে রয়েছেন জেলের আধিকারিকরা। গত ৬ মাসে ৪০ জন এমন আধিকারিকের খোঁজ পায় তদন্তকারী সংস্থা। জেলের মধ্যে কার কাছে কি রয়েছে তারও জোরদার খোঁজ শুরু হয়।

গত ৫ জানুয়ারি ১ নম্বর জেলে বন্দি এক ব্যক্তিকে সন্দেহ হওয়ায় কারারক্ষীরা তাকে পরীক্ষা করতে যান। তখনই সঙ্গে থাকা মোবাইল ফোনটি কোথাও লুকোতে না পেরে সে সটান গিলে ফেলে।

পেটে যাওয়ার পর মোবাইল ফোনের কারণে তার শারীরিক সমস্যা শুরু হয়। তাকে দীনদয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আপাতত সুস্থ থাকলেও তার পেটেই রয়েছে মোবাইল ফোনটি। সেটি কীভাবে বার করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছেন চিকিৎসকেরা।

তিহারের সুরক্ষা বন্দোবস্তকে ঢেলে সাজাতে বেশকিছু পদক্ষেপও নিচ্ছে কর্তৃপক্ষ। সেখানে ২টি এক্স-রে নির্ভর মানবশরীর স্ক্যান করার যন্ত্র বসানো হচ্ছে।

এতে কারও কাছে কিছু কোনওভাবে লুকোনো থাকলে তা ধরা পড়ে যাবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে তিহার কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026