National

বাঁচল সুর, শূন্যে ঝুলতে থাকা কোয়েলকে উদ্ধার করল পুলিশ

সুর থামল না। পুলিশের অপ্রাণ চেষ্টায় রক্ষা পেল কোয়েল। শূন্যে ঝুলতে থাকা কোয়েলটিকে উদ্ধার করল পুলিশ। তবে এ উদ্ধার সহজ ছিলনা।

ভাদ্র মাসে আকাশের বুকে দেশের অনেক কোণায় ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। তেমনই একটি ঘুড়ি উড়ছিল। এদিকে চমৎকার ঝলমলে আকাশের বুকে ডানা মেলেছিল একটি কোয়েল পাখিও। বুঝতে পারেনি তার জন্য মৃত্যু পরোয়ানার মত অপেক্ষা করছে গুড়ির মাঞ্জা সুতো।

উড়তে থাকা পাখিটির ডানায় জড়িয়ে যায় সেই মাঞ্জা সুতো। কিছুতেই আর নিজেকে ছাড়াতে পারেনি পাখিটি। ছটফট করতে থাকে ছাড়ানোর জন্য।

আর তা করতে করতেই একটি ইউক্যালিপটাস গাছের ডালে জড়িয়ে যায় সুতোটি। সেই সুতোয় আটকে শূন্যে ঝুলতে থাকে কোয়েল।

বিষয়টি ঘটে লখনউ পুলিশ লাইনের চত্বরে। কয়েকজন পুলিশকর্মীর বিষয়টি নজরে পড়ে। কিন্তু ইউক্যালিপটাস গাছের প্রায় মগডালে সুতো জড়িয়ে শূন্যে ঝুলতে থাকা কোয়েলকে বাঁচানো সহজ ছিলনা।

এদিকে ক্রমশ বিকেল নামছে। পাখিটিকে উদ্ধার করতে খবর দেওয়া হয় দমকলে। খবর দেওয়া হয় চিড়িয়াখানায়। দমকলকর্মীরা হাজির হন সেখানে। চিড়িয়াখানা থেকে চিকিৎসকেরা হাজির হন।

এরপর শুরু হয় পুলিশ ও দমকলকর্মীদের আপ্রাণ লড়াই। অবশেষে তাঁরা সেই ঝুলতে থাকা কোয়েল পাখিটির কাছে পৌঁছতে পারেন।

এদিকে বাঁচার চেষ্টায় পাখিটি তখন আধমরা। সুতো জড়িয়ে আহতও। তাকে সুতোর পাশ থেকে মুক্ত করে তার চিকিৎসা শুরু হয়।

চিকিৎসকেরা তার প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে সুস্থ করে তোলেন। সেটিকে ফের ছেড়ে দেওয়া প্রকৃতির বুকে। পুলিশের তৎপরতায় কোয়েলের এই প্রাণ রক্ষার পর পুলিশকর্মীদের বিভিন্ন মহল থেকে বাহবা জানানো হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026