National

আনাজ বেচার ছবি ভাইরাল, এ যাত্রায় রক্ষা পেলেন আইএএস অফিসার

বাজারে বসে আনাজ বেচছেন তিনি। এমন একটা ছবি ভাইরাল হতেই বেকায়দায় পড়লেন এক আইএএস অফিসার। কোনওক্রমে রক্ষা পেলেন এ যাত্রায়।

তাঁরই ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ পায় ছবিটি। ছবিতে তিনি বসে আছেন আনাজ বিক্রেতার জায়গায়। একটি ছোট টুলের ওপর। সামনে ছড়ানো রয়েছে নানা আনাজ। সামনে কয়েকজন ক্রেতা। আর তিনি আনাজ বেচছেন।

ছবিটি এরপর আর ভাইরাল হতে সময় নেয়নি। কারণ তিনি কোনও সাধারণ মানুষ নন। তিনি একজন আইএএস অফিসার। বর্তমানে উত্তরপ্রদেশের পরিবহণ দফতরের স্পেশাল সেক্রেটারি পদে রয়েছেন তিনি। সেই মানুষ কিনা আনাজ বেচছেন!

ছবিটি সামনে আসতেই একের পর এক বিরূপ প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ লেখেন সরকারকে অস্বস্তিতে ফেলতেই অখিলেশ মিশ্র নামে ওই আইএএস অফিসার এমনটা করেছেন। কেউ লেখেন সরকার তাঁকে এতটাই কোণঠাসা করে দিয়েছে যে তাঁকে এখন আনাজ বেচতে হচ্ছে।

এমন নানা প্রতিক্রিয়া সরাসরি যোগী আদিত্যনাথ সরকারকে অস্বস্তিতে ফেলে দেয়।‌ ফলে প্রশ্নের মুখে পড়তে হয় অখিলেশ মিশ্রকে।

অখিলেশ মিশ্র বুঝতে পারেন এই একটা ছবি তাঁর কেরিয়ারের জন্য ভয়ংকর হয়ে যেতে পারে। তাই এতটুকু সময় নষ্ট না করে তিনি তাঁর সাফাইতে জানান, তিনি প্রয়াগরাজ থেকে ফিরছিলেন। সেইসময় তিনি কিছু অন্য কাজের সঙ্গে আনাজ কিনতে বাজারের ওই দোকানে দাঁড়ান।

সেখানে এক মহিলা সবজি বিক্রি করছিলেন। তিনি অখিলেশ মিশ্রকে আনাজ বেচার সময় জানান তাঁর ছোট্ট ছেলেটি কোথায় চলে গেছে। তাঁকে নিয়ে তিনি এখুনি ফিরবেন। ততক্ষণ যেন অখিলেশ মিশ্র তাঁর দোকানটি দেখেন।

মহিলা চলে গেলে ওই সময়টুকুর জন্য অখিলেশ তাঁর জায়গায় বসেন দোকানটিকে সামাল দেওয়ার জন্য। তখনই তাঁর এক বন্ধু ছবিটি তুলে ফেলেন।

তারপর অখিলেশ মিশ্রর মোবাইল ফোনে তাঁরই ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন। এরপর অবশ্য বিষয়টি নিয়ে আর জল ঘোলা হয়নি। ঘটনাটি ঘটেছে লখনউতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026