National

প্রকাশ্য দিবালোকে আইনজীবীর ওপর তরোয়াল, ছুরি নিয়ে হামলা

এমন ঘটনা সিনেমায় দেখা যায়। যা প্রকাশ্য দিবালোকে ঘটে গেল। এক আইনজীবীকে ঘিরে তরোয়াল, ছুরি, লোহার রড নিয়ে আক্রমণ করল দুষ্কৃতিরা।

তখন বিকেল ৩টে। রাস্তার ওপর এক আইনজীবী ও তাঁর সহযোগীকে ঘিরে ফেলে জনা ২০ দুষ্কৃতি। দুষ্কৃতিদের কারও হাতে ছিল তরোয়াল, কারও ছুরি, কারও লোহার রড। সময় নষ্ট না করে শুরু হয় আইনজীবী ও তাঁর সহযোগীর ওপর হামলা।

তরোয়ালের কোপ, ছুরির কোপ, লোহার রডের আঘাত পড়তে থাকে তাঁদের ওপর। রক্তাক্ত হতে থাকে দেহ। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ২ জনে।

২ জনকে রীতিমত রক্তাক্ত করে ওই দুষ্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আইনজীবী ও তাঁর সহযোগী।

এমন দৃশ্য সাধারণ মানুষ সিনেমার পর্দায় অনেকবার দেখেছেন। ভিলেনের লোকজন এমন ঘিরে ধরে তরোয়ালের কোপ বসাচ্ছে এমনটা দেখা যায়।

কিন্তু তা যে রুপালি পর্দার কল্পনায় সীমাবদ্ধ নয় তা দেখল বাণিজ্য নগরী মুম্বই। সেখানে গত রবিবার রাস্তার ওপর সকলের সামনে এমন ঘটনা ঘটাল দুষ্কৃতিরা।

রক্তাক্ত অবস্থায় আইনজীবী ও তাঁর সহযোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ বাহু, কাঁধ ও পিঠে সবচেয়ে বেশি কোপ পড়ে। তাঁদের চিকিৎসা শুরু হয়।

পরে জানানো হয় ৩৮ বছর বয়সী আইনজীবী সত্যদেব যোশী ও তাঁর সহযোগী ২৮ বছরের অঙ্কিত ট্যান্ডন আশঙ্কামুক্ত। তবে তাঁদের ঘা গভীর।

সত্যদেব তাঁর সহযোগীকে নিয়ে গত রবিবার বিকেলে দাহিসার-এর কান্দারপাড়া এলাকায় একটি জমি দেখতে গিয়েছিলেন। তাঁর মক্কেলের হয়ে জমি দেখতে গিয়েছিলেন তাঁরা। তখনই তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

আইনজীবী সংগঠনের তরফে পরে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করা হয়। ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026