National

দিল্লি পুরভোটে কম ভোট, ইভিএম নিয়ে ফের অরবিন্দের নিশানায় কমিশন

দিল্লিতে পুরভোটের উত্তাপে রবিবারটা কাটালেন দিল্লিবাসী। তবে উৎসাহে কোথাও যেন ঘাটতিই নজর কাড়ল। সকালে ভোট শুরুর পর থেকেই কম ভোট পড়ার খবর আসছিল। বেড়া বাড়লেও সেই চিত্রের বড় একটা পরিবর্তন হয়নি। যাঁরা ভোট দিতে বুথে পৌঁছেছেন তাঁদের ভোট দানে বিশাল লাইনের পিছনে দাঁড়াতে হয়নি। ফাঁকাই ছিল বুথ। দিনের শেষে টেনেটুনে ৫৪ শতাংশের মত ভোট পড়েছে দিল্লি পুরভোটে। এদিনও ইভিএম নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের নিশানায় ছিল নির্বাচন কমিশন। ইভিএম বিভ্রাটের জন্য কমিশনকেই কাঠগড়ায় তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুরনো দিনের কথা মনে পড়িয়ে ভোট ঘরে তোলার চেষ্টায় ত্রুটি করেনি কংগ্রেস। এদিনও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ভোট দিয়ে বার হওয়ার পর কংগ্রেস দিল্লির যে উন্নতি করেছে সেকথা মাথায় রেখে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026