National

দেশে করোনায় মৃত্যুর নিরিখে একদিনে ৩ নম্বরেই পশ্চিমবঙ্গ

নতুন বছরে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। যদিও গত দিনের তুলনায় এদিন সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। বেড়েছে মৃত্যুও।

নয়াদিল্লি : ডিসেম্বরের শুরুতে টানা ৩০ হাজারি ঘর এবং পরে ২০ হাজারি ঘরে নেমে আসে দৈনিক সংক্রমণ। নতুন বছরে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণ। আগের দিন দেশে দীর্ঘদিন পর ১২ হাজারি ঘরে নেমেছিল সংক্রমণ। কিন্তু এদিন তা কিছুটা বেড়েছে।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৬৮ জন। দেশে ৮ লক্ষ ৩৬ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে কিছুটা কমেছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ১ কোটি ৪ লক্ষ ৯৫ হাজার ১৪৭ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে।

এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৫০৭ জন। একদিনে কমেছে ২ হাজার ৫১ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার ২.০৪ শতাংশ।

ডিসেম্বরের শুরুর দিকে দৈনিক ৪০০-র ঘরে, তারপর ৩০০-র ঘরে এবং পরে নেমে ২০০-র ঘরে চলে আসে করোনায় মৃত্যুর সংখ্যা। নতুন বছরে ২০০-র ঘরেই ছিল মৃত্যু। আগের ৩ দিনে ২০০-র নিচে নেমেছিল মৃত্যু। গত একদিনে মৃত্যু ফের ২০০-র ঘরে ফিরেছে।

এদিন মৃত্যু হয়েছে ২০২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৫২৯ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে তৃতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২৫ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১৮ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৮১৭ জন।

দেশে এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ২৯ হাজার ১১১ জন। দেশে সুস্থতার হার ৯৬.৫১ শতাংশে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026