National

৮ মাস পর মোদী-মমতা বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ ৮ মাস পর সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামনে রেখে দিল্লিতে রয়েছেন মমতা। সেখানেই সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট বৈঠক চলে। বৈঠক ঘিরে কানাঘুষো শুরু হয় যে তিস্তা জলবণ্টন নিয়ে সমস্যা মিটতে চলেছে এই বৈঠকে। কিন্তু বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাফ জানান তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। কথা হয়েছে রাজ্যের বকেয়া অর্থ নিয়ে। কেন্দ্র বকেয়া ১০ হাজার কোটি টাকা না মেটালে বহু প্রকল্পের কাজ থমকে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব শুনে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর এই একান্ত বৈঠককে কেবলই বকেয়া আদায়ের বৈঠক বলে মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, নারদ, সারদা নিয়ে তৃণমূলের একের পর এক নেতানেত্রী যেভাবে বিপাকে পড়ছেন তা থেকে রক্ষার পথ খুঁজতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংসদে বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা মমতা। দেখা করেন ২ কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ ও আহমেদ প্যাটেলের সঙ্গেও।

 

News Desk

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কর্কট রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026