National

দিনে ১৮-২০ ঘণ্টা কাজ করুন, নয়তো জায়গা ছেড়ে দিন : যোগী

প্রথম জীবনে সন্ন্যাস ধর্ম। আর এখন রাজধর্ম। দুই ধর্ম পালনেই স্বতন্ত্রতা দেখাতে শুরু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী হওয়ার পর সময় নষ্ট না করে একের পর এক নির্দেশ দিয়েছেন এই ‘সন্ন্যাসী রাজা’। সেই নির্দেশনামায় এবার লিখিত পড়িত না হলেও তাঁর এক মৌখিক পরামর্শ সরকারি আমলাদের রাতের ঘুম ছুটিয়ে ছেড়েছে। কর্মীদের নিয়ে একটি দলীয় বৈঠকে আদিত্যনাথ সাফ জানিয়েছেন দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা পরিশ্রমের জন্য তৈরি থাকুন। এই সময় দিয়ে পরিশ্রম করতে পারলে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কাজ করুন। না পারলে জায়গা ছেড়ে দিন। অন্যদের কাজ করতে দিন। সরকারি আমলা ও উচ্চপদস্থ আধিকারিকদের প্রতি যোগীর এই প্রচ্ছন্ন হুঁশিয়ারি ইতিমধ্যেই সরকারি আমলাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সরকারি আধিকারিকরা বেশ বুঝতে পারছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তাঁদের দম ফেলার সুযোগ দেবেননা। আদিত্যনাথ আরও জানিয়েছেন, তিনি নিজে ওয়ার্কোহলিক। সারাক্ষণ কাজের মধ্যে থাকেন। সরকারি আধিকারিকদেরও কাজ করতে হবে। সরকারি প্রকল্পগুলির দ্রুত রূপায়ন ও সরকারি নির্দেশ অবিলম্বে পালন হওয়ায় জোর দিয়েছেন যোগী। সেইসঙ্গে রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সমাজবিরোধীদেরও সতর্ক করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, হয় পাল্টাও, নয়তো এ রাজ্য ছেড়ে চলে যাও। কারণ উত্তরপ্রদেশে তিনি কোনও সমাজবিরোধী কাজ সহ্য করবেন না।

 

News Desk

খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা, সম্মানজনক আচরণে জোর দিল এই গ্রাম

সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…

April 12, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026