National

প্রধানমন্ত্রী ও লক্ষাধিক মানুষকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। লখনউয়ের স্মৃতি তপোবনে লক্ষাধিক মানুষকে সাক্ষী করে শপথবাক্য পাঠ করেন কট্টরপন্থী হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত এই বিজেপি সাংসদ। রাজ্যপাল রাম নায়েক যখন তাঁকে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী সহ শতাধিক বিজেপি নেতা। পরে উত্তরপ্রদেশের ২১ তম মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জানান, বিজেপি সরকার উত্তরপ্রদেশের উন্নয়নে কাজ করবে। সেটাই লক্ষ্য।

উন্নয়নের বার্তাকে সামনে রেখেই উত্তরপ্রদেশ জয় মোদীর। কিন্তু সেই উন্নয়নের বার্তা ধাক্কা খায় গত শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা হওয়ায়। কট্টর হিন্দুত্ববাদী কথাবার্তা। ভারতকে হিন্দুরাষ্ট্র করার ডাক। বারবার বিতর্কিত মন্তব্য করে নিজের কট্টরপন্থার কম সাক্ষর রাখেননি তিনি। তেমন কাউকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ায় অনেকেই উন্নয়নের জায়গায় বিজেপি আসলে হিন্দুত্ববাদকে সামনে আনার চেষ্টা করছে বলে সমালোচনা করেন। সেই সমালোচনা থামাতেই কী তবে মোদীর একগুচ্ছ ট্যুইটবার্তা? প্রশ্ন উঠতে শুরু করেছে।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026