National

আস্থা ভোটে জয়, গোয়ায় সরকার নিশ্চিত করল পারিক্কর সরকার

সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হত গোয়ার পারিক্কর সরকারকে। সেই পরীক্ষায় সফলভাবেই উত্তীর্ণ হল বিজেপি। এদিন সকালে গোয়া বিধানসভায় হওয়া আস্থাভোটে সহজ জয় পেল বিজেপি। দরকার ছিল ২১ জন বিধায়কের সমর্থন। সেখানে ২২ জন বিধায়কের সমর্থন আদায় করে নিয়েছে তারা। ফলে ১৪ তারিখ শপথ গ্রহণের পরও যে কিন্তুটা মনোহর পারিক্করের সরকারের পাশে লেখা ছিল তা এদিন মুছে গেল। বিধানসভা নির্বাচনে ৪০ আসনের গোয়ায় বিজেপি পায় ১৩টি আসন। সেখানে কংগ্রেস পায় ১৭টি। এদিকে সরকার গড়তে দরকার কমপক্ষে ২১টি আসন। এই অবস্থায় ২ দলই অন্য দলগুলিকে পাশে পাওয়ার লড়াই চালায়। সেই লড়াইয়ে মহারাষ্ট্র গোমন্তক পার্টির ৩ জন, গোয়া ফরওয়ার্ডের ৩, এনসিপি-র ১ ও নির্দল ২ বিধায়কের সমর্থন এদিন যায় বিজেপির দিকেই। ফলে সহজেই কংগ্রেসকে পিছনে ফেলে গোয়ায় নিজেদের শাসন নিশ্চিত করল বিজেপি। অন্যদিকে কংগ্রেসের ১৭ জন বিধায়কের মধ্যে বিশ্বজিৎ রানে এদিন ভোটাভুটিতে অংশই নেননি।

 

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026