National

ফের দেশের এক মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ, পজিটিভ তাঁর মেয়েও

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পর ফের দেশের আর এক মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ হলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন।

বেঙ্গালুরু : দেশে প্রথম কোনও মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ হয়েছিলেন গত ২৫ জুলাই। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপর থেকে তিনি হাসপাতালে ভর্তি। এবার দেশের আর এক মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ হলেন। তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ৭৭ বছর বয়সী ইয়েদুরাপ্পা রবিবার রাতে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন। তিনি পরে নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার কথা জানান। জানান তিনি ভালই আছেন। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি। তিনি অনুরোধ করেন তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছিলেন তাঁরা যেন নিজেদের কোয়ারেন্টিনে নেন। আপাতত ইয়েদুরাপ্পা মনিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইয়েদুরাপ্পা করোনা পজিটিভ ধরা পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা পজিটিভ ধরা পড়ার কিছু পরে। এদিকে ইয়েদুরাপ্পা করোনা পজিটিভ হওয়ার পর তাঁর মেয়ে পদ্মাবতীও করোনা পজিটিভ হিসাবেই ধরা পড়েছেন। তাঁকেও করোনা পজিটিভ পাওয়ার পর তাঁর বাবার সঙ্গেই মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনিও সেখানে চিকিৎসাধীন।

ইয়েদুরাপ্পার ৫ সন্তান। ২ ছেলে ও ৩ মেয়ে। তারমধ্যে বড় ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পার সঙ্গেই তাঁর বাসভবনে থাকেন। ফলে তাঁরও পরীক্ষা হয়। তবে তাঁকে নেগেটিভ পাওয়া গিয়েছে। যদিও তাঁকে আপাতত হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এদিকে ইয়েদুরাপ্পার বাড়িতে কর্মরত ৬ জন কর্মচারিকে করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে।

বিজয়েন্দ্রই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর বাবা এখন ভাল আছেন। চিকিৎসকেরা ভরসা দিয়েছেন ভয় পাওয়ার কিছু নেই। হাসপাতালের তরফে বুলেটিনেও জানানো হয়েছে ইয়েদুরাপ্পা চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। রবিবার রাতেই ইয়েদুরাপ্পাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য একটি চিকিৎসকদের দল গঠন করা হয়েছে।

প্রসঙ্গত ইয়েদুরাপ্পা ও তাঁর মেয়ে পদ্মাবতী ২ জনেই কার্যত উপসর্গহীন। সামান্য কিছু উপসর্গ মনে হওয়ায় তাঁদের পরীক্ষা হয়। তাঁদের করোনা পজিটিভ পাওয়া যায়। ইয়েদুরাপ্পার পরিবারের বাকিদের এবং তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছিলেন তাঁদের সকলকে কোয়ারেন্টিনে যেতে অনুরোধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026