National

অযোধ্যায় শুরু হয়ে গেল পুজো, চলছে রামায়ণ পাঠ

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আচারানুষ্ঠান শুরু হয়ে গেল। বলা ভাল শুরু হয়ে গেল ভূমি পুজোর প্রথম ভাগ।

অযোধ্যা : রাম মন্দিরের ভূমি পুজোর জন্য তার পুজো অর্চনা শুরু হয়ে যাবে ৩ অগাস্ট থেকেই। এটা আগেই জানানো হয়েছিল। সেই মত সোমবার থেকেই শুরু হয়ে গেল পুজো। গৌরি গণেশ পুজো দিয়ে শুরু হয় এই ৩ দিন ব্যাপী কর্মকাণ্ড। সোমবার গৌরি গণেশ পুজো শুরু হয়। হিন্দু ধর্মে কোনও শুভ কাজ শুরুই হয় গণেশ পুজো দিয়ে। তাই রাম মন্দিরের ভূমি পুজোর আচারানুষ্ঠানও শুরু হল গৌরি গণেশ পুজো দিয়ে। সোমবার সকাল ৮টায় শুরু হয় গৌরি গণেশ পুজো। ১১ জন পুরোহিত এই পুজো শুরু করেন। মন্ত্রপাঠের মধ্যে দিয়ে এগোয় পুজো।

একদিকে যখন গৌরি গণেশ পুজো শুরু হয়ে গেল অযোধ্যায় তখন অযোধ্যার অন্যান্য মন্দিরে এদিন সকাল থেকেই শুরু হয়েছে রামায়ণ পাঠ। স্থানীয় এক পুরোহিত মহন্ত সত্যেন্দ্র জানিয়েছেন, অযোধ্যা যেন ত্রেতা যুগে ফিরে গেলে সোমবার সকাল থেকে। অযোধ্যা জুড়ে শুধুই মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যাচ্ছে। বিভিন্ন মন্দিরে আরতি হচ্ছে। অনেক জায়গায় চলছে রামায়ণ পাঠ। সেইসঙ্গে শোনা যাচ্ছে মন্দিরের ঘণ্টা ধ্বনি। ৩ দিন ব্যাপী এই পরিবেশ বজায় থাকবে অযোধ্যায়। ভূমি পুজো পর্যন্ত অযোধ্যা যেন সোমবার থেকে অন্য রূপ ধারণ করল।

অযোধ্যা জুড়ে কিন্তু সোমবারও ছিল শেষ মুহুর্তের প্রস্তুতি। রাস্তা সেজে উঠেছে মোলায়েম পিচে। বাড়িঘর রঙিন হয়ে উঠেছে। সরযূর তীর সুন্দর করে সাজানো হয়েছে। দীপালোকের ঔজ্জ্বল্য তো আছেই। সেইসঙ্গে চারিদিকে শ্রীরামের ছবি। গোটা শহরটা ছবির মত হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতে যাচ্ছেন।

অযোধ্যায় আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর হিসাবে ৪০ কেজি রুপোর ইট স্থাপন করবেন। তারপর শুরু হবে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। যা শেষ হতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ বছর। প্রসঙ্গত রাম মন্দিরের পুরনো নকশাও কিছুটা বদল হয়েছে। মন্দির আকারে আরও বড় হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026