National

গোয়ায় আইরিশ তরুণীর নগ্ন দেহ উদ্ধার

দক্ষিণ গোয়া থেকে উদ্ধার হল এক আইরিশ তরুণীর নগ্ন দেহ। মানুষজনের যাতায়াত কম এমন এলাকায় রাস্তার ধারে পড়েছিল দেহ। পুলিশের প্রাথমিক অনুমান তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই তরুণী হোলির আগে গোয়ায় আসেন। সঙ্গে ছিলেন এক বন্ধু। গোয়ার কানাকোনা এলাকায় ওঠেন তাঁরা। এখানকার পালোলেম ও আগোন্দা সমুদ্র সৈকত সবসময়েই বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র। তদন্তে পুলিশ জানতে পেরেছে গোয়ায় হোলির দিন একটি হোলির পার্টিতেও অংশ নেন ওই তরুণী ও তাঁর বন্ধু। তারপর এদিন উদ্ধার হল তাঁর রক্তাক্ত মৃতদেহ।

দেহে কোনও পোশাক ছিলনা বলেই জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে পুলিশ জানিয়েছে ওই আইরিশ তরুণীর মুখে বা মাথায় কোনও আঘাতের চিহ্নও ছিলনা। পুলিশ ওই হোলি পার্টিতে কারা ছিল তার সন্ধান শুরু করেছে। তরুণীর বন্ধুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026