National

পুরুষ সঙ্গীর বাগান খুঁড়তেই বেরিয়ে এল মা ও মেয়ের কঙ্কাল

এক মহিলা ও তাঁর মেয়ের কঙ্কাল উদ্ধার হল এক ব্যক্তির বাড়ির বাগান থেকে। বাগানের মাটি খুঁড়তেই বেরিয়ে আসে কঙ্কাল।

মেরঠ : গত ১৪ জুলাই পুলিশের কাছে হাজির হন এক মহিলার বন্ধু। তিনি জানান মহিলা ও মহিলার মেয়ের কোনও খোঁজ নেই। তাও প্রায় ৩ মাসের ওপর। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে এক ব্যক্তির সঙ্গে গত ৪ মাস ধরে সহবাস করছেন। তাও ওই ব্যক্তিরই বাড়িতে। তারপর মার্চের ২৮ তারিখ থেকে নিখোঁজ হয়ে যান মা ও মেয়ে। পুলিশ এরপর নানাদিক থেকে তদন্তের পর ওই ব্যক্তির বাড়ির বাগান খোঁড়া শুরু করে। আর সেই মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মা ও মেয়ের কঙ্কাল।

পুলিশ জানাচ্ছে, ওই ব্যক্তির নাম শামশাদ। সোশ্যাল সাইটের মাধ্যমে ওই মহিলার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। মহিলার স্বামী মারা যাওয়ায় মেয়েকে নিয়ে একা থাকতেন ওই মহিলা। শামশাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর শামশাদের বাড়িতেই থাকতে শুরু করেন ওই মহিলা। ২ জনের মধ্যে সহবাসের সম্পর্ক ছিল।

পুলিশ জানাচ্ছে সম্প্রতি ওই মহিলাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিল শামশাদ। তাতে রাজি হননি ওই মহিলা। পুলিশের অনুমান তার থেকেই কোনও অশান্তির সূত্রপাত। যার জেরে খুন হয়ে থাকতে পারেন মা ও মেয়ে। শামশাদ এরপর নিজেরই বাড়ির বাগানে ২ জনকে পুঁতে দিয়ে সেখানেই বহাল তবিয়তে বসবাস করছিল। এদিকে পুলিশ দেহ উদ্ধারে আসার পর থেকেই শামশাদ নিখোঁজ। পুলিশ তার খোঁজ চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026