National

পেট্রোল পাম্পে বিষধর সাপ ছেড়ে দিল যুবক

পেট্রোল পাম্পে বিষধর সাপ ছেড়ে দিয়ে চমকে দিল এক যুবক। রাগে এই কাজ করে সে।

মুম্বই : একটা বোতল নিয়ে হাজির হয়েছিল পেট্রোল পাম্পে। দাবি ছিল এক বোতল পেট্রোল তাকে দিতে হবে। কিন্তু তা মানতে নারাজ ছিল পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। পেট্রোল পাম্প গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ছাড়া কোনও পাত্রে এভাবে পেট্রোল দিতে পারেনা। তা ওই ব্যক্তিকে বোঝানোও হয়। কিন্তু সে মানতে নারাজ। অবশেষে যখন সে বুঝতে পারে যে তাকে কোনওভাবেই বোতলে পেট্রোল ভরে দেওয়া হবে না, তখন রাগে সে এক ভয়ংকর কাণ্ড ঘটাল।

ওই যুবকের সঙ্গে ছিল কাচের আরও বোতল। তাতে ভরা ছিল সাপ। সাকুল্যে ৩টি সাপ সে তখন পেট্রোল পাম্পে ছেড়ে দেয়। একটি সাপ ছাড়ার ছবি সিসিটিভিতে ধরাও পড়েছে। যখন সে পাম্পের অফিস ঘরে একটি সাপ ছাড়ে তখন সাপটি বোতল থেকে বেরিয়ে দ্রুত একটি আসবাবের তলায় ঢুকে যায়। তারপরই সেখানে বসা মহিলা বাইরে বেরিয়ে আসেন।

৩টি সাপের মধ্যে ২টি ছিল কোবরা। একটি ধামন প্রজাতির সাপ। ২টি কোবরা ভয়ংকর বিষধর। তবে তৃতীয় সাপটি বিষধর ছিলনা। কিন্তু তখন সেসব দেখার সময় কার আছে। সাপ দেখেই চরম আতঙ্ক ছড়ায় পাম্পে। পরে এক সর্প বিশারদ এসে সাপ ৩টিকে বন্দি করেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলদানা জেলায়।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026