National

ধারের টাকা ফেরত চাওয়ার সময় বুঝতে পারেননি কী অপেক্ষা করছে

ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন এক ব্যক্তি। বুঝতে পারেননি কী অপেক্ষা করছে তাঁর জন্য।

নয়াদিল্লি : ধার দিয়েছিলেন টাকা। ৫ হাজার টাকা। শোধ করার কথা থাকলেও সময়ে শোধ না করায় অবশেষে নিজেই ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন এক যুবক। প্রতিবেশিকেই ধার দিয়েছিলেন বিশ্বাস করে। তারপর প্রতিবেশি এবং বন্ধুর কাছে টাকা ফেরত চাইতে গেলে যে এমন ভয়ংকর কাণ্ড ঘটতে পারে তা নিশ্চয়ই কল্পনা করতে পারেননি ২৬ বছরের ওই যুবক।

পুলিশ জানাচ্ছে, আশিস ও কপিল একই পাড়ায় থাকে। ২ জন ভাল বন্ধুও। কপিলের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিল আশিস। সেই টাকাই গত বৃহস্পতিবার চাইতে যান কপিল। দিনমজুরের কাজ করা আশিস সেই টাকা ফেরত দিতে না চাইলে ২ জনের মধ্যে প্রবল ঝগড়া বেঁধে যায়। পুলিশ জানাচ্ছে, তখনই একসময় আশিস কপিলকে ছুরি দিয়ে আঘাত করে।

ছুরির কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কপিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আশিসকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির সাগরপুর এলাকায়। কেবল টাকা নিয়েই গণ্ডগোল নাকি অন্য কিছু সমস্যাও ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

কন্যা রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

তুলা রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃশ্চিক রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026