National

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র ফল

প্রকাশিত হল আইসিএসই-র ফল। আইএসসি-র ফলও প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি : আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। এবার আইসিএসই-তে পাশের হার ৯৯.৩৩ শতাংশ। অর্থাৎ সামান্য কজন বাদ দিয়ে পাশ করেছে প্রায় সব পরীক্ষার্থীই। এ রাজ্যে আইসিএসই-তে ৩৬ হাজার ৯২০ জন পাশ করেছে। আইসিএসই-তে গোটা দেশে ২ লক্ষ ৬ হাজার ৫২৫ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৩৭৭ জন।

দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৬.৮৪ শতাংশ। এ রাজ্য থেকে ২৪ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী পাশ করেছে। এবার মেরিট লিস্ট বার হবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তবে পরীক্ষার্থীরা তাদের ফলাফল ওয়েবসাইটে দেখতে পাবে। সিআইএসসিই ডট ওআরজি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাওয়া যাবে।

এসএমএস-এর মাধ্যমেও এই ফল দেখতে পাওয়া যাচ্ছে। ৭ সংখ্যার রোল নম্বর সহ এসএমএস করতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। করোনা আবহে এই রেজাল্ট বার হওয়ায় যথেষ্ট স্বস্তি পেয়েছেন মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

৪০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে সাহারা মরুভূমির চোখ

একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…

April 18, 2026

মহিলা সংরক্ষণ বিলে বাধা ভ্রূণহত্যার শামিল, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

April 18, 2026

৭০ বছরের শূন্যতা শেষ, দক্ষিণে ফিরল চিতাবাঘ

মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…

April 18, 2026

গান শোনে, কথা বললে উত্তরও দেয় পৃথিবীর সবচেয়ে বয়স্ক মুরগি

সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…

April 18, 2026

গাড়ির সিটেই টয়লেট, বাজারে আসার অপেক্ষায় নতুন সুবিধার গাড়ি

গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…

April 18, 2026

২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…

April 18, 2026