National

রাস্তা দিয়ে ২টি সাপকে টেনে নিয়ে গিয়ে গ্রেফতার ১

রাস্তা দিয়ে ২টি সাপকে টেনে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। এই দৃশ্য হাতে আসার পরই গ্রেফতার ওই ব্যক্তি।

পানাজি : ২টি সাপকে মেরে রাস্তা দিয়ে সেগুলিকে টেনে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। তাও আবার মোটরবাইকে নিজে চেপে টেনে নিয়ে যাচ্ছে সাপ ২টিকে। এভাবে রাস্তা দিয়ে সাধারণ মানুষের মধ্যে দিয়ে সাপ নিয়ে যাওয়ার বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নজর কাড়ে সকলের। অনেকে তার ছবিও তোলেন।

এভাবে রাস্তার ওপর দিয়ে সাপ মেরে নিয়ে যাওয়ার ঘটনার ভিডিও ভাইরাল হয়। যা হাতে আসে বন দফতরের। বন দফতরের আধিকারিকরা সেই ছবি খতিয়ে দেখার পর ওই ব্যক্তিকে চিহ্নিত করেন। তারপর সেই ভিডিওর ভিত্তিতে ওই ব্যক্তিকে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের-এর আওতায় গ্রেফতার করা হয়।

ঘটনাটি ঘটেছে গোয়ায়। দক্ষিণ গোয়ার নোভেলিম এলাকার বাসিন্দা ফ্লাবিয়ানো দিনিজ নামে ওই ব্যক্তিকে বন দফতর গ্রেফতার করেছে। বন দফতরের মুখ্য আধিকারিক নিজেই ভিডিওটি দেখার পর ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেন। তারপরই তাকে গ্রেফতার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026