National

রাশিয়াকে টপকে ৩ নম্বরে উঠে এল ভারত

রাশিয়াকে টপকে গেল ভারত। রবিবার রাতেই রাশিয়াকে টপকে যায় ভারত।

নয়াদিল্লি : রাশিয়াকে গত ৩ দিনে প্রবল গতিতে তাড়া করেছিল ভারত। অবশেষে পুতিনের দেশকে টপকে ভারত ৩ নম্বরে জায়গা করে নিল। রাশিয়া নেমে গেল ৪ নম্বরে। এটা কোনও গঠনমূলক ক্ষেত্রে হলে বা ক্রীড়া ক্ষেত্রে হলে গোটা দেশবাসী খুশি হতেন। কিন্তু ভারত বিশ্বের মধ্যে ৩ নম্বর দেশ হল বটে। তবে তা কোভিড সংক্রমণে। ফলে ভারতের ৩ নম্বরে উঠে আসা দেশবাসীর জন্য চিন্তার ভাঁজ আরও পুরু করেছে।

রবিবার সকালে যে সংখ্যা পাওয়া যাচ্ছিল তাতে রাশিয়ার করোনা সংক্রমিতের সংখ্যার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারতের সংখ্যা। মাত্র ২-৩ হাজারের ফারাক ছিল রাশিয়ার সঙ্গে। সেই ফারাক মিটিয়েও ফারাক অনেকটা বাড়িয়ে সন্ধের মধ্যেই রাশিয়াকে টপকে যায় ভারত। ভারতে সংক্রমণ পৌঁছে যায় ৬ লক্ষ ৯০ হাজারেরও ওপরে। অন্যদিকে রাশিয়া সেখানে ৬ লক্ষ ৮১ হাজারে নিজেদের আটকে রাখতে পেরেছে।

বিশ্ব করোনা সংক্রমণ তালিকায় রাশিয়াকে টপকে ভারতের ৩ নম্বরে উঠে আসার পর ভারতের আগে রইল ভয়ংকরভাবে করোনা বিধ্বস্ত ২টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ১ নম্বর, ব্রাজিল ২ নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ২৯ লক্ষ ৮৩ হাজারের ওপর। ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ১৬ লক্ষ ৫ হাজারের কাছে। ভারতে কিন্তু প্রতিদিনই রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলছে দৈনিক সংক্রমণের সংখ্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026