National

পরিচারিকার সঙ্গে চলে যাওয়া মনিবের দেহ মিলল নর্দমায়

পরিচারিকার সঙ্গে পাড়ি দিয়েছিলেন পরিচারিকার বলা গন্তব্যে। অবশেষে এনআরআই-এর দেহ মিলল ড্রেন থেকে।

নয়াদিল্লি : শহরের নোংরা আবর্জনা বয়ে যাওয়া ড্রেনের মধ্যে থেকে হাতপা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক প্রবাসী ভারতীয়ের দেহ। ৬৮ বছরের ওই বৃদ্ধ গত জানুয়ারি মাসেই লন্ডন থেকে দিল্লিতে ফেরেন। পাহাড়গঞ্জের বাড়িতেই ছিলেন। মাস খানেকের মধ্যে লন্ডন ফেরার কথা ছিল। কিন্তু তার মধ্যেই করোনার প্রকোপ বাড়ায় তিনি আর ফিরতে পারেননি। দিল্লির বাড়িতে তাঁর বাড়ির কাজ করত হেমা নামে এক মহিলা।

পুলিশ জানাচ্ছে হেমা নামে ওই পরিচারিকার সঙ্গেই গত ২২ জুন দিল্লির পাহাড়গঞ্জের চারু মান্ডির বাড়ি থেকে বার হয়ে রাজেন্দ্র অ্যাবট পাড়ি দেন হরিয়ানার সোনিপতের দিকে। যদিও বাড়িতে সেসব কথা তিনি জানাননি। ফলে পুলিশ কাছে তাঁর হারিয়ে যাওয়ার কথা জানান তাঁর আত্মীয়েরা। পুলিশ তাঁর খোঁজ শুরু করে।

অবশেষে বৃদ্ধ রাজেন্দ্রর দেহ পাওয়া যায় সোনিপতের গোহানা এলাকার একটি ড্রেন থেকে। পুলিশ জানাচ্ছে, ওই বৃদ্ধকে গাড়িতেই হত্যা করা হয়েছে। তাঁকে চেপে ধরে গাড়িতেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর তাঁর হাতপা বেঁধে ফেলে দেওয়া হয় ড্রেনে। পুলিশ অনেকটাই নিশ্চিত যে এ কাজ করেছে হেমা। তদন্তে পুলিশ জানতে পেরেছে হেমা ওই ব্যক্তির কাছে কিছু টাকা ধার করেছিল। সেই টাকা ফেরত চাইছিলেন বৃদ্ধ। তারপর তাঁকে হত্যার ছক কষে হেমা। হেমার খোঁজ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026