National

কালোজাম পেড়ে আর বাড়ি ফিরল না ৩ কিশোরী

কালোজাম পাড়তে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না ৩ কিশোরীর। রবিবার বিকেলে বাড়ি থেকে বার হয় তারা।

শিবপুরী (মধ্যপ্রদেশ) : সম্পর্কে ২ জন ২ বোন। অন্যজন তাদেরই গ্রামের বান্ধবী। ৩ কিশোরীর বয়সই ১২ বছরের আশপাশে। রবিবার বিকেলে ৩ জন ঠিক করে কালোজাম পাড়তে যাবে তারা। গ্রামের ধারেই কালোজামের অনেক গাছ রয়েছে। সেখান থেকে জাম পেড়ে আনতে বাড়ি থেকে বার হয় ৩ জন। কিন্তু অন্ধকার নেমে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অস্থির হয়ে পড়েন।

আদিবাসী গ্রাম। প্রত্যন্ত এলাকায় অবস্থিত। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার হাতিগড় গ্রামের বাসিন্দা ওই ৩ আদিবাসী কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়। রাতের অন্ধকারে চারিদিক খুঁজেও তাদের সন্ধান মেলেনি। গ্রামবাসী থেকে পুলিশ কেউই তাদের খোঁজ পায়নি। সোমবার সকালেও জারি ছিল খোঁজ। তখনই গ্রামের ধারের একটি মাঠের গা ঘেঁষা পুকুর দেখে সন্দেহ হয় পুলিশের।

পুকুরে স্থানীয় কিছু যুবক ডুব দেন। তারপর সেই পুকুরের তলদেশ থেকেই এক এক করে ৩ কিশোরীর নিথর দেহ তুলে আনেন তাঁরা। পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান অন্ধকার নেমে যাওয়ায় পুকুরটা বুঝতে পারেনি হয়তো কিশোরীরা। ফলে তাতে পড়ে যায়। আর পুকুর থেকে উঠে আসতে পারেনি। তলিয়ে যায় জলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026