National

ফের লাফ, এবার একদিনে ২০ হাজারের কাছে সংক্রমণ

দেশে প্রতিদিনের নতুন করে সংক্রমণের খতিয়ান বলছে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যা এদিন ২০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল।

নয়াদিল্লি : দেশে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯ হাজার ৯০৬ জনে। যা এখনও পর্যন্ত একদিনে সংক্রমণের নিরিখে রেকর্ড। প্রায় ২০ হাজারের কাছে দৈনিক সংক্রমণ! ভারতে করোনা এখন আরও ভয়ংকর চেহারা নিয়ে সামনে আসছে। প্রতিদিনই নতুন করে সংক্রমণের সংখ্যা দেশে রেকর্ড গড়ছে। যা কার্যত চিন্তার ভাঁজ পুরু করার জন্য যথেষ্ট। দেশে এখন মোট সংক্রমণ পৌঁছে গেছে ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯ জনে।

দেশে যখন সংক্রমণ কার্যত লাগাম ছাড়া হয়ে ছুটছে, তখন দৈনিক বাড়ছে মৃত্যুও। গত একদিনে দেশে ৪১০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যার হাত ধরে এদিন করোনায় দেশে মোট মৃতের সংখ্যা পার করল ১৬ হাজারের গণ্ডি। দেশে এখনও করোনা প্রাণ কেড়েছে ১৬ হাজার ৯৫ জনের। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৮৩২ জন। এটাও একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যার হিসাবে রেকর্ড। ফলে দেশে করোনামুক্ত মোট মানুষের সংখ্যা এদিন পার করে গেল ৩ লক্ষের গণ্ডি। দেশে এখন মোট করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৭১৩ জন। অন্যদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যাও এদিন ২ লক্ষ পার করেছে। দেশে এখন মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৫১ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026