National

মৃত্যুর জন্য স্ত্রী ও শ্বশুরবাড়িকে দায়ী করলেন কনস্টেবল

আত্মহত্যা করার আগে একটি ভিডিও বার্তা দেন এক কনস্টেবল। সেখানে স্ত্রী ও তাঁর শ্বশুরবাড়িকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গেলেন ওই পুলিশ কনস্টেবল।

মেরঠ (উত্তরপ্রদেশ) : তিনি আত্মহত্যা করেন গত ১১ মে। কিন্তু তাঁর ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধারের সময় সেখানে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। কিন্তু একটি ভিডিও এসে পৌঁছয় মেরঠের এসএসপি অফিসে। সেই ভিডিও পরীক্ষার পর পুলিশের অনুমান ভিডিওটি কনস্টেবল পদে থাকা বিজয় গৌড় তৈরি করেন আত্মহত্যার কয়েক মিনিট আগে। সেখানে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন। তারপর সেটি মেরঠের এসএসপি অফিসে পাঠিয়ে দেন।

ভিডিও পরীক্ষার পর পুলিশ জানাচ্ছে, ওই ভিডিওতে বিজয় গৌড় তাঁর এই চরম পদক্ষেপের জন্য তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেছেন। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মানসিক নির্যাতন করছিলেন বলে দাবি করে গেছেন মৃত বিজয় গৌড়। এছাড়া এক পুলিশ আধিকারিককেও তিনি দায়ী করেছেন। তাঁর দাবি, ওই আধিকারিক তাঁকে একবার সকলের সামনে অপমান করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

বিজয় গৌড়ের বিবাহিত জীবন যে সুখের ছিলনা তা তাঁর ঘনিষ্ঠরা জানতেন। এমনকি গত এক মাস আগে তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়াও হয়। তারপরই বিজয়ের স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। বিজয়ের আত্মহত্যা ও তাঁর পাঠানো ভিডিও-র ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026