National

অষ্টম শ্রেণির ছাত্রীদের স্কার্ট খুলিয়ে স্কুল ঘোরালেন প্রিন্সিপাল!

শ্রেণি অষ্টম। তারমানে বয়স চোদ্দোর কোঠায়। এই বয়সের এক কিশোরী শারীরিকভাবে অনেকটাই পরিণত। এমন এক বয়সের ছাত্রীদের যদি স্কুল ইউনিফর্মের স্কার্ট খুলে স্কুল চত্বরে ঘোরানো হয় তবে তা তাদের মানসিক অবস্থাকে কোথায় নিয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটাই হল লখনউতে। ইলেক্ট্রিসিটি বোর্ড জুনিয়র হাইস্কুলের ছাত্রীদের অভিযোগ, প্রিন্সিপাল মীনা সিং তাদের সংস্কৃতর একটি অধ্যায় পড়ে আসতে বলেছিলেন। কিন্তু কয়েকজন সেই পড়া তৈরি না করেই স্কুলে আসে। তাতে রেগে গিয়ে প্রথমে তাদের পায়ের তলা দিয়ে হাত নিয়ে গিয়ে কান ধরে বসার নির্দেশ দেন মীনাদেবী। যাতে অনেক আগেই স্কুলে শাস্তি হিসাবে প্রয়োগে নিষেধাজ্ঞা রয়েছে। তাতেই শেষ নয়, এরপর ছাত্রীদের স্কার্ট খুলে ফেলার নির্দেশ দেন তিনি। অর্ধনগ্ন অবস্থায় এবার তাদের স্কুল চত্বরে হাঁটানো হয়। ওই অবস্থায় বাধ্য হয়ে হাঁটলেও ছাত্রীরা মানসিক দিক থেকে চরম লজ্জায় অবসাদগ্রস্ত হয়ে পড়ে। অভিযোগ ছাত্রীরা হাঁটার সময় সেই অবস্থায় তাদের ছবি মোবাইল ক্যামেরায় তুলে প্রিন্সিপাল হুমকি দেন পড়া না করে আনলে ওই ছবি প্রকাশ করে দেবেন তিনি। বাড়ি ফিরে অভিভাবকদের সব খুলে বললে অভিভাবকরা স্কুলে এসে অভিযোগ জানান। যদিও স্কার্ট খোলানোর কথা অস্বীকার করেছেন প্রিন্সিপাল। তবে তাতে লাভ হয়নি। শিক্ষা দফতর মীনা সিং নামে অভিযুক্ত প্রিন্সিপালকে সাসপেন্ড করেছে। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026