National

৬০ বছরের ওপর হলে চিকিৎসক যাবেন বাড়িতে দেখতে, জানালেন কেরালার মুখ্যমন্ত্রী

প্রতিটি ওয়ার্ডে ৬০ বছরের ওপর বয়স্কদের একটি তালিকা তৈরি হবে। সেই তালিকা থাকবে স্থানীয় প্রশাসনের কাছে। কেউ অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে পারবেন।

৬০ বছরের ওপর যাঁদের বয়স। যাঁদের চিকিৎসার প্রয়োজন অনেক বেশি পড়ে। তাঁদের কথা মাথায় রেখে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নতুন নিয়ম চালু করলেন।

৬০ বছরের ওপর বয়স্করা টেলিমেডিসিনের সুবিধা পাবেন। সেইসঙ্গে তাঁদের শারীরিক অবস্থার কথা শুনে চিকিৎসকের যদি মনে হয় যে তাঁর ওই ব্যক্তিকে পরীক্ষা করা দরকার, তবে চিকিৎসক যাবেন ওই ব্যক্তির বাড়িতে। ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেরালার প্রতিটি ওয়ার্ডে ৬০ বছরের ওপর বয়স্কদের একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা থাকবে স্থানীয় প্রশাসনের কাছে। যদি তেমন কেউ অসুস্থ হন, তাহলে তিনি স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে পারবেন। চিকিৎসক যদি মনে করেন তাহলে তিনি টিম নিয়ে তাঁকে দেখতে তাঁর বাড়িতে হাজির হবেন। ৬০-এর ওপর বয়স হলে তাঁকে বাইরে এসে চিকিৎসা পেতে হবেনা।

এজন্য মোবাইল ইউনিটও তৈরি রাখা হচ্ছে। সেই ইউনিটে থাকবেন একজন চিকিৎসক, একজন নার্স ও একজন প্যারামেডিক। এই মোবাইল ইউনিট পৌঁছে যাবে অসুস্থ ব্যক্তির বাড়িতে। কেরালায় ক্রমশ কমছে করোনা সংক্রমিতের সংখ্যা। যা সেখানে আশার আলো দেখাচ্ছে।

বৃহস্পতিবার কেরালায় ৭ জন নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে। কেরালায় এখন করোনা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন। এদিকে কার্ফু ভাঙার অপরাধে ২ হাজার ৮৬৩ জনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে কেরালা পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026