National

সিন্ধিয়া পরিবারের সঙ্গে সব সম্পর্ক শেষ কংগ্রেসের

গোয়ালিয়রের রাজ পরিবার সিন্ধিয়া পরিবার। এলাকায় তারা রাজা নামেই খ্যাত। সেই তথাকথিত রাজবংশের সঙ্গে রাজনীতির সরাসরি যোগ বহুকালের। একই পরিবারে সহাবস্থান করতেন কংগ্রেস ও বিজেপি নেতারা। সিন্ধিয়া পরিবারের রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার সঙ্গে যোগ ছিল জন সংঘ-এর। যা আদি বিজেপি বলে খ্যাত। বিজয়রাজে সিন্ধিয়ার ২ কন্যা বসুন্ধরা রাজে ও যশোধরা রাজে-র সঙ্গেও বিজেপির সম্পর্ক বহুকালের।

যেখানে সিন্ধিয়া পরিবারের রাজমাতা ও তাঁর ২ কন্যা বিজেপির ঘরের লোক বহুকাল ধরে, সেখানে উল্টো সুরে উল্টো পথে হাঁটতেন সিন্ধিয়া পরিবারের ছেলে মাধবরাও সিন্ধিয়া। তিনি ছিলে কংগ্রেসের কাছের মানুষ। কংগ্রেসের টিকিটে তিনি ভোটেও জেতেন। সাংসদ হন। মন্ত্রিত্বও পান। কংগ্রেসের প্রথমসারি নেতাদের তালিকায় পড়তেন মাধবরাও সিন্ধিয়া।

মাধবরাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বাবার মৃত্যুর পর বাবার পথে হেঁটেই কংগ্রেসের সঙ্গী হন। ঠাকুমা বা পিসিদের রাস্তার সঙ্গে তাঁর রাস্তা আলাদা ছিল। তিনি ছিলেন বাবার পথে চলা নেতা। কংগ্রেস নেতা হিসাবে উঠেও আসেন জ্যোতিরাদিত্য। কংগ্রেস তরুণ ব্রিগেডের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। রাহুল গান্ধীর নেতৃত্বেও কংগ্রেসের মধ্যপ্রদেশের বড় স্তম্ভ ছিলেন জ্যোতিরাদিত্য। সিন্ধিয়া পরিবারের সঙ্গে কংগ্রেস যোগ বাঁচিয়ে রেখেছিলেন তিনিই। বুধবার তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সেই যোগসূত্রও ছিন্ন হয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026