National

ব্যস্ত আদালতে বোমা বিস্ফোরণ, রক্তাক্ত ২ আইনজীবী

বৃহস্পতিবার সকালে আর পাঁচটা দিনের মতই আদালতের কাজ শুরু হয়েছিল। ব্যস্ততা, ভিড় ক্রমশ বাড়ছিল। সেই সময় কয়েকজন আদালতে এসে বোমা ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে লখনউয়ে। বিধানসভা ভবনের কাছেই লখনউ কালেক্টরেটে এই বিস্ফোরণ হয়। আদালতে ঢুকে প্রায় ১০ জন বোমা ছুঁড়ে পালায় বলে দাবি করেছেন লখনউ বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জয় লোধি। বোমার ঘায়ে ২ জন আইনজীবী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর আইনজীবীরা আদালত চত্বরে তাঁদের সুরক্ষার বেহাল দশা নিয়ে বিক্ষোভ দেখান।

পুলিশ জানাচ্ছে, ১টি বোমা ফেটেছে। ৩টি বোমা উদ্ধার হয়েছে আদালত চত্বর থেকে। ৩টিই দিশি বোমা। পুলিশের দাবি, আইনজীবীদের ২টি গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরেই এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে সঞ্জয় লোধি দাবি করেছেন, বোমার লক্ষ্য ছিলেন তিনি। তাঁর চেম্বারের সামনেই বোমাটি পড়ে। এই বিস্ফোরণে তিনি সামান্য আহত হয়েছেন। তবে অন্য ২ জন আইনজীবী গুরুতর আহত হয়েছেন।

গত মাসেই উত্তরপ্রদেশের আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি ছিল ক্রমশ রাজ্যে তাঁদের সুরক্ষা কমছে। তাঁদের ওপর আক্রমণ নেমে আসছে। এলাহাবাদ হাইকোর্টও রাজ্য সরকারকে নির্দেশ দেয় যেন আইনজীবীদের সুরক্ষা নিশ্চিত করা হয়। তারপরেও এমন একটি ঘটনা ঘটল লখনউয়ের বুকে। ঘটনার পিছনে জিতু যাদব নামে এক আইনজীবী জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026