National

হারতে হারতে জিতলেন সিসোদিয়া, ৬২-৮-এ দিল্লি জয় করল আপ

সকালে দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হওয়ার পর থেকে সময় যত এগিয়েছে ততই আপ-এর জয় পরিস্কার হয়েছে। যেখানে বিজেপি ও কংগ্রেসের বড় বড় নাম হারছিল সেখানে আপ-এর প্রায় সব প্রার্থী জয়ের দৌড়ে ছুটছিলেন তীব্র গতিতে। ব্যতিক্রম ছিল ১টাই। অরবিন্দ কেজরিওয়ালের পর আপ-এর ২ নম্বর ব্যক্তি যিনি, যেই মণীশ সিসোদিয়া পিছিয়ে পড়েছিলেন। রাউন্ড এগোচ্ছিল গণনার। সিসোদিয়া এগোতে পারছিলেননা।

দিল্লির রাস্তায় যখন আপ বিজয় উৎসব শুরু করে দিয়েছে। যেখানে আপ নেতৃত্ব হৈচৈ করছেন, সেখানে একজন আপ নেতাই প্রবল টেনশনে কাটাচ্ছিলেন। তিনি মণীশ সিসোদিয়া। যদিও গণনার একদম শেষে গিয়ে আচমকা ছবি বদলায়। সব শেষে টানটান উত্তেজনার মধ্যে ৩ হাজার ভোটে জয়লাভ করে হাঁফ ছাড়েন সিসোদিয়া। এর বাইরে আপ-এর অন্য আসনগুলি থেকে জয় এসেছে সহজেই।

আপ-এর এই অসামান্য জয়ের পরও কিন্তু আসনের নিরিখে ৫টি আসন তারা গত বারের তুলনায় হারিয়েছে। গতবার যেখানে ৭০টির মধ্যে আপ জিতেছিল ৬৭টি আসন। সেখানে ৫টি আসন হারিয়ে এবার আপ জিতেছে ৬২টি আসন। অন্যদিকে এবারও আপ-এর সামনে দাঁড়াতে না পারা বিজেপি কোথাও গিয়ে সামান্য হলেও খুশি। কারণ তাদের গতবার ছিল ৩টি আসন। এবার তা বেড়ে হয়েছে ৮টি। আপ-এর কাছ থেকে ৫টি আসন ছিনিয়ে নিতে পেরেছে তারা। এটাই যা প্রাপ্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026