National

পুলিশ স্টেশনে ভূত, ভয়ে হনুমান চালিশা পাঠ করছেন পুলিশকর্মীরা

খোদ পুলিশ স্টেশনেই ভূতের ভয়। আপাতত পুলিশ স্টেশনের সব পুলিশকর্মী অন্য কাজ ফেলে ভূতের ভয়ে সিঁটিয়ে রয়েছেন। কেউ একা ডিউটি করতে চাইছেন না। ভূত তাড়াতে একসঙ্গে হনুমান চালিশাও পাঠ করছেন। কিন্তু ভূতের ভয় পিছু ছাড়ছে না। আবার কখন দেখা দেয় ভূত! সেই আতঙ্কেই ঠকঠক করে কাঁপছেন তাঁরা। এমনকি ভূত তাড়াতে পুলিশ স্টেশনের মধ্যেই হনুমানজি-র একটি মূর্তি প্রতিষ্ঠা করতে চলেছেন পুলিশকর্মীরা।

সব ঠিকই চলছিল। কিন্তু পুলিশের থার্ড ডিগ্রি সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনের মধ্যেই নিজেকে শেষ করে দেয় এক যুবক। তারপর তার দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ স্টেশন নির্বিঘ্নেই চলছিল। কদিন আগে রাতে কর্মরত এক পুলিশকর্মী ওই যুবককে দেখতে পান বলে দাবি করেছেন তিনি। ওই যুবকের ভূত এসে নাকি হাজির হয় পুলিশ স্টেশনে। এরপর একাধিক পুলিশকর্মী জানান তাঁরা ওই যুবকের ভূতকে পুলিশ স্টেশনে ঘুরতে দেখেছেন। আর তাতেই গোটা পুলিশ স্টেশন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পড়ুন : বাংলায় হনুমানচালীসা

উত্তরপ্রদেশের মেরঠ জেলার টিপি নগর পুলিশ স্টেশনে আপাতত সব কাজ লাটে ওঠার জোগাড় হয়েছে। পুলিশকর্মীরা এখন ভূতের হাত থেকে রেহাই পাওয়ার পথ খুঁজতে ব্যস্ত। পুলিশ স্টেশনে চলছে হনুমান চালিশা পাঠ, বসতে চলেছে হনুমানজির মূর্তি। সেইসঙ্গে ভূত তাড়াতে হোমযজ্ঞও করা হয়েছে। তার পরেও ভূতের ভয় এখনও তাড়া করে বেড়াচ্ছে ওই পুলিশ স্টেশনের পুলিশকর্মীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026