National

পেটের ব্যথা নিয়ে হাজির মহিলাকে কন্ডোম প্রেসক্রাইব করলেন চিকিৎসক

পেটে ব্যথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। সেদিন তা খুব বেড়ে যাওয়ায় স্থানীয় ঘাটশিলা মহকুমা হাসপাতালে হাজির হন এক মহিলা। সেখানে চিকিৎসক আশরাফ বদর তাঁকে পরীক্ষা করেন। অভিযোগ তিনি এরপর একটি প্রেসক্রিপশন লিখে দেন, যেখানে ওষুধ হিসাবে ওই‌ মহিলাকে কন্ডোমের নাম লিখে দেন ওই চিকিৎসক। মহিলা তা তখন বুঝতে পারেননি। চিকিৎসক ওষুধ দিয়েছেন। তাই তা কিনতে তিনি ওষুধের দোকানে হাজির হন। প্রেসক্রিপশন দেখান। দোকানদার তা দেখে ওই মহিলাকে জানান চিকিৎসক তাঁকে কোনও ওষুধ দেননি। কন্ডোম ব্যবহার করতে দিয়েছেন।

দোকানদারের কাছে একথা শুনে ওই মহিলা প্রেসক্রিপশন নিয়ে সোজা হাজির হন ওই হাসপাতালের এক প্রবীণ চিকিৎসকের কাছে। তিনি বিষয়টি দেখেই বুঝতে পারেন, সকলকে জানিয়ে দেন। বিষয়টি এরপর আর হাসপাতালের মধ্যেই আটকে থাকেনি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার স্থানীয় বিধায়ক বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন। সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটছে বলে জানিয়ে প্রতিবাদে মুখর হন। এই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভায় হৈচৈ শুরু করেন বিরোধীরা।

চাপে পড়ে ঝাড়খণ্ড সরকার। এরপরই ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘাটশিলা মহকুমা হাসপাতালের পার্টটাইম চিকিৎসক আশরাফ বদরের এই প্রেসক্রিপশন তুমুল সমালোচনার মুখে পড়ে। ঘোটা ঘটনা খতিয়ে দেখতে প্রবীণ চিকিৎসকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। এদিকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে এমন প্রেসক্রিপশন তিনি দেননি বলে জানিয়েছেন আশরাফ বদর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026