National

জোড়াল হাওয়ায় মাথায় ভেঙে পড়ল হোর্ডিং, মৃত বৃদ্ধ

শেষ ২ দিন ধরেই প্রবল হাওয়ার দাপট দেখছে মুম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা। ঝোড়ো হাওয়ায় সমুদ্রের ধারে টেকা দায় হচ্ছে। তারসঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিও। এরমধ্যেই বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ চার্চগেট স্টেশনের সামনে এক পথচলতি মানুষের ওপর ভেঙে পড়ে একটি সিমেন্টের শিটের হোর্ডিং। প্রবল হাওয়ায় হোর্ডিংয়ের একটি অংশ ভেঙে গিয়ে পড়ে ৬২ বছরের ওই বৃদ্ধের মাথায়।

মধুকর নারভেকর নামে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টাও শুরু করেন। কিন্তু ১ ঘণ্টা ধরে চিকিৎসকদের লড়াই বিফল হয়। হাসপাতালেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। মুম্বইয়ের মত শহরে হোর্ডিং ভেঙে একজনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ায়।

আরব সাগরের ওপর ক্রমশ শক্তি বাড়িয়ে গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন বায়ু। তার প্রভাবে মু্ম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। সেই হাওয়ার তেজ বুধবার আরও বাড়ে। যার জেরে মুম্বই শহরে ঝোড়ো হাওয়া বইছে। সেই হাওয়ার দাপটের বলি হতে হল এক নিরীহ মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026