ফাইল : কংগ্রেস, ছবি - আইএএনএস
প্রাক্তন সাংসদ আনন্দ মোহনের স্ত্রী লাভলি আনন্দ যোগ দিলেন কংগ্রেসে। অবশ্যই বিহারের কংগ্রেসের জন্য এটা ভাল খবর। এমনও শোনা যাচ্ছে যে কংগ্রেসে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়ানোও তাঁর নিশ্চিত হয়েছে। শেওহর কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই শেওহর কেন্দ্র যেখান থেকে আগে তিনি একবার জিতে সাংসদ হয়েছিলেন। শুক্রবার তিনি কংগ্রেসে যোগ দেন। বিহার কংগ্রেসের সভাপতি মদন মোহন ঝা ও বিহারের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা শক্তি সিং গোহিলের উপস্থিতিতে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন লাভলি আনন্দ।
হিন্দুস্তান আওয়াম মোর্চা দলের সঙ্গ ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন লাভলি আনন্দ। প্রসঙ্গত তাঁর স্বামী আনন্দ মোহন সিং এখন জেলে রয়েছেন। এখন তাঁর স্ত্রী তথা ইতিমধ্যেই রাজনীতির ময়দানে পুরনো মুখ লাভলি আনন্দ কংগ্রেসের জন্য কতটা ফলপ্রসূ হন সেদিকেই চেয়ে বিহারের রাজনৈতিক মহল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…