National

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পর্যটকরা আটকে আন্দামানে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামানের স্বাভাবিক জনজীবন। আন্দামানে সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র এই দ্বীপগুচ্ছ। সেই আন্দামানের বিভিন্ন দ্বীপে আটকে পড়েছেন পর্যটকেরা। প্রায় ৮০০ পর্যটক হ্যাভলক দ্বীপে আটকে আছেন। কিন্তু সেখান থেকে পোর্ট ব্লেয়ারেও ফেরার উপায় নেই। কারণ হ্যাভলক থেকে ফেরার জন্য একমাত্র ভরসা ফেরি সার্ভিস। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় ফেরি আপাতত বন্ধ। ফলে পরিবার নিয়ে রীতিমত আতঙ্কে পর্যটকেরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। যার জেরে আন্দামানের আবহাওয়া শোচনীয়। একটানা বৃষ্টিতে গোটা আন্দামান গৃহবন্দি। হ্যাভলক থেকে পর্যটকদের উদ্ধারের জন্য নৌ-সেনা নেমেছে। নৌ-বাহিনীর ৪টি জাহাজ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে গিয়েছে। আন্দামানে বহু বাঙালি পর্যটকও রয়েছেন। সারা বছরে এখানে বাঙালি পর্যটকের সংখ্যা চোখে পড়ার মতন। তাঁরাও আটকে রয়েছেন। আন্দামানে আটকে পড়া বাঙালি পর্যটকদের সুস্থ অবস্থায় কলকাতা ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পর্যটকদের ফেরাতে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

 

News Desk

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 9, 2026

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026