National

জেল পালানোর সুখ সইল না, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মিন্টু

জেল পালানোর সুখ ২৪ ঘণ্টাও উপভোগের সুযোগ দিল না পুলিশ। তার আগেই দিল্লি থেকে গ্রেফতার হল খালিস্তান লিবারেশন ফ্রন্ট প্রধান হরমিন্দর সিং মিন্টু। দিল্লি ও পঞ্জাব পুলিশের যৌথ অপারেশনে সোমবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পঞ্জাব পুলিশের দেওয়া খবরের ভিত্তিতেই তাকে এত দ্রুত গ্রেফতার করতে সমর্থ হল দিল্লি পুলিশ। সকালে মিন্টু একটা ফোন করে। সেই ফোন থেকেই খবর হাতে আসে পুলিশের।

গত রবিবার সকাল ৯টা নাগাদ দুটি গাড়িতে পুলিশের পোশাক পরে পঞ্জাবের নাভা সংশোধনাগারে হাজির হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। তারপর দরজায় থাকা রক্ষীকে ছুরি মেরে তারা সংশোধনাগারের মধ্যে ঢুকে যায়। সময় নষ্ট না করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। একটানা ১০০ রাউন্ডের ওপর গুলিবর্ষণ করে জেলবন্দি খালিস্তানি নেতা হরমিন্দর সিং মিন্টু ও ৪ গ্যাংস্টার বিক্রমজিত, নীতা দেওল, ভিকি গোণ্ডার ও গুরপ্রীত শেখনকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। তারপর থেকেই তাদের হন্যে হয়ে খুঁজতে শুরু করে পুলিশ।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026