তাজমহল, ফাইল ছবি
আগামী মাস থেকেই গঙ্গাজলের পাইপ হয়ে শহরে পৌঁছতে শুরু করবে গঙ্গাজল। তার আগে একটি বড় জলের প্লান্ট বন্ধ করতে চলেছে প্রশাসন। সেইসঙ্গে শহর জুড়ে ছড়িয়ে থাকা পাইপলাইন পরিস্কার করা হবে। পরিস্কার করা হবে জলের বিশাল বিশাল ট্যাঙ্কগুলি। যার জেরে শহরে জল সরবরাহে টান পড়বে। শহরে জল সরবরাহের বেশ কিছু মেশিনও পরিবর্তন করা হবে। যার জেরে শহরের একটা বড় অংশই প্রায় জল শূন্য হয়ে পড়বে। একথা জানিয়ে দিয়েছে তাজমহলের শহর আগ্রার স্থানীয় প্রশাসন।
৬০ দিন এই অবস্থা চলবে বলে জানানো হয়েছে। ফলে আগ্রার সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হতে চলেছে। তারওপর তাজমহলকে সামনে রেখে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এ শহরে। শীতকালে অনেকেই বেরাতে এখানে হাজির হন। ফলে তাজমহলের শহরে হোটেলে ভিড় লেগেই থাকে। সেখানে জলাভাব পর্যটকদের জন্য ভাল খবর নয় বলেই মনে করা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…