National

নববধূকে কুপ্রস্তাব, না মানায় জ্বালিয়ে দিল ২ ভাই

সবে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন ওই যুবতী। আর সেখানে আসার পর থেকেই স্থানীয় ২ যুবক তাঁর সঙ্গে অভব্যতা শুরু করে। তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে। যখন তখন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে। এমন কাণ্ড মেনে নিতে পারেননি নববধূ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে ৩ বার হাজির হন তিনি। কিন্তু অভিযোগ ৩ বারই তাঁকে ফিরিয়ে দেয় পুলিশ। এদিক বারবার তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে যাওয়া মেনে নিতে পারেনি অভিযুক্ত ২ যুবক।

অভিযোগ, গত শনিবার উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা ওই গৃহবধূ কাছের একটি আখ খেতে যান শৌচকর্ম সারতে। সেখানে ওত পেতে ছিল ২ ভাই রাজু ও রাজেশ। তারা ওই যুবতীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালান ওই গৃহবধূ। অভিযোগ এরপরই ওই গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ২ ভাই। তারপর সেখান থেকে চম্পট দেয়। প্রায় ৫০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ওই পুলিশ স্টেশনের ৩ কর্মীকে সাসপেন্ড করা হয়। অভিযুক্ত ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026