National

২ জনকে পিষে ব্রিজ থেকে পড়ল গাড়ি, মৃত ৫

ব্রিজে কাজ হচ্ছে। তাই একটা দিক বন্ধ। অন্যদিক দিয়ে গাড়ি চলছিল একমুখেই। ফলে তৈরি হয়েছিল যানজট। সেই যানজটের মধ্যে গাড়ি একদিক থেকে ছাড়তেই একটি গাড়ি অস্বাভাবিক গতিতে পাশ কাটানোর চেষ্টা শুরু করে। অতিরিক্ত গতির কারণে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। তারপর গাড়িটি ব্রিজের ওপরই একটি গাড়িকে ধাক্কা মেরে এগিয়ে যায়। ব্রিজের একধারে শুয়ে ছিলেন বিহার থেকে শ্রমিকের কাজ করতে আসা ২ ব্যক্তি। তাঁদের পিষে দিয়ে গাড়িটি একসময়ে অস্বাভাবিক গতিতে ব্রিজের রেলিং ভেঙে নিচে আছড়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে জিন্দল ব্রিজে। ব্রিজের ওপর থেকে নিচে পড়া গাড়িতে ছিলেন ৩ আরোহী। তাঁদের সকলেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়। এদিকে এই নিয়ন্ত্রণ হারানো গাড়ির ধাক্কায় ৯ জন আহত হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026