National

‘গাজা’ কাড়ল ২০টি প্রাণ, তছনছ ৬ জেলা

গত কয়েকদিন ধরেই সাইক্লোন ‘গাজা’ বঙ্গোপসাগরের ওপর নিজের শক্তি বাড়াচ্ছিল। আবহবিদরা জানিয়ে দিয়েছিলেন শক্তিশালী সাইক্লোনের চেহারা নিয়ে গাজা ঝাঁপিয়ে পড়তে চলেছে তামিলনাড়ু উপকুলে। ফলে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। প্রায় ৮২ হাজার মানুষকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে ৪৭০টি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছিল। অবশেষে শুক্রবার ভোরে তামিলনাড়ুর নাগাপাট্টিনম ও ভেদারানিয়ম-এর ওপর দিয়ে স্থলভূমিতে প্রবেশ করে গাজা। স্থলভূমিতে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ছিল ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে ছিল প্রবল বৃষ্টি। স্থলভূমিতে প্রবেশের পরই শুরু হয় গাজার তাণ্ডব। তছনছ হয়ে যেতে থাকে একের পর এক এলাকা। অনেকটা সময় ধরে স্থলভূমিতে প্রবেশ করে গাজা।

গাজার প্রভাবে অসংখ্য কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। উড়ে গেছে বহু চাল। উপড়ে পড়েছে অগুন্তি গাছ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বহু এলাকা বিদ্যুৎহীন। তারওপর নাগাড় হচ্ছে বৃষ্টি। ফলে শোচনীয় পরিস্থিতি। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তামিলনাড়ু সরকার ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। নাগাপাট্টিনম, পুডুকোট্টাই সহ ৬টি জেলার অবস্থা শোচনীয়। চারদিকে শুধুই ধ্বংসলীলার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা।

আবহবিদরা জানিয়েছেন, গাজা স্থলভূমিতে প্রবেশের পর ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে। কমতে থাকবে তার শক্তি। এরপর গভীর নিম্নচাপের চেহারা নিয়ে প্রবল বৃষ্টি হবে বিভিন্ন এলাকায়। তবে ঝোড়ো হাওয়ার দাপট কমে যাবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026