National

চিন থেকে দুবাই গিয়ে হিরে চুরি, পাকড়াও মুম্বইতে!

দুবাইতে গিয়ে হিরে চুরি করে সংযুক্ত আরব আমিরশাহি ছেড়ে বেরিয়েও এসেছিল তারা। পৌঁছে গিয়েছিল মুম্বই। সেখান থেকেই হংকংয়ের বিমান ধরে উড়ে যাওয়ার কথা। কিন্তু এমন ফুলপ্রুফ প্ল্যানও গেল ভেস্তে। পুলিশের জালে ধরা পড়ল চিনের দম্পতি। তাদের গ্রেফতারের পর ফের দুবাইতে নিয়ে যায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে নিজেদের অপরাধ কবুল করেছে এই চিনা দম্পতি।

বয়স ৪০-এর কোটায়। চিনের এই দম্পতি এসেছিল দুবাইয়ে। এখানে দেইরা অঞ্চলে একটি গয়নার দোকানে ঢোকে তারা। যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা গেছে স্বামী দোকানের কর্মীদের সঙ্গে গয়নার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। উদ্দেশ্য ছিল তাঁদের বিভ্রান্ত করা। সেই সুযোগে স্ত্রী হাজির হয় হিরে রাখা কাচের বাক্সের কাছে। তারপর কাচ সরিয়ে সে তুলে নেয় একটি সাদা হিরে। ৩.২৭ ক্যারেটের সেই হিরের দাম ৩ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ৫৯ লক্ষ টাকার একটু বেশি। সেই দামি হিরে ওই মহিলা তার জ্যাকেটে পুরে ফেলে। তারপর দোকান থেকে বেরিয়ে ওই দম্পতি একটি বিশ্রামাগারে যায়। সেখানে পোশাক বদলে সোজা চলে যায় বিমানবন্দরে। সেখান থেকে উড়ে যায় মুম্বই।

এই পর্যন্ত তাদের পরিকল্পনা মাফিক এগোলেও ততক্ষণে হিরে চুরির খবর জেনে সজাগ হয়েছে পুলিশ। সেইমত মুম্বই বিমানবন্দরে নামতেই তাদের আটক করা হয়। দেহ স্ক্যান করে দেখা যায় ওই মহিলার অন্ত্রের মধ্যে আটকে রয়েছে হিরেটি। হিরে গিলে ফেলেও শেষ রক্ষা হয়নি। হিরে চুরির অভিযোগে আপাতত বন্দি ওই চিনা দম্পতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026