প্রতীকী ছবি
নদীতে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে মৃত্যু হল ৩ ছাত্রের। ওই ৩ ছাত্র দুপুরের স্নান সারতে বাড়ির নিকটবর্তী গঙ্গার ঘাটে গিয়েছিলেন। সেখানেই ১ জন তলিয়ে যেতে থাকেন। তাঁকে বাঁচাতে বাকি ২ জনও গভীর জলে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁরাও তলিয়ে যান। গত শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজীপুর জেলায়।
ওইদিন কলেজ পড়ুয়া ৩ বন্ধু গোলু, গোপাল ও নীতীশ একসঙ্গে গাজীপুরের গোরাবাজার শহরের মহাদেব ঘাটে স্নান করতে যান। স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে যেতে থাকেন গোলু। তাঁকে বাঁচাতে গভীর জলে ঝাঁপ মারেন গোপাল ও নীতীশ। ৩ জনেই শেষমেশ মারা যান। পুলিশ ৩টি মৃতদেহই উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর দেহগুলি মৃতদের নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…