প্রতীকী ছবি
বিহারের বুদ্ধগয়া। বৌদ্ধ ধর্মপ্রাণা মানুষদের অন্যতম তীর্থস্থান। সেই বুদ্ধ গয়ার জঙ্গলের মধ্যে থেকে শনিবার সকালে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছিল দেহটি। তবে যে যুবক আত্মহত্যা করেছেন তিনি ভারতীয় নন, অস্ট্রেলিয়ার নাগরিক। মৃতের নাম হিথ জন। এদিন সকালে জঙ্গল ধার দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে দেহটি। তাঁরাই পুলিশে খবর দেন।
পুলিশ দেহটি উদ্ধার করে তার পকেট থেকে একটি সুইসাইড নোট পায়। তাতে তার মৃত্যুর কথা তার বোনকে জানিয়ে দিতে অনুরোধ করা ছিল। মাত্র ২ দিনের জন্য ভারতে থাকার অনুমতি নিয়ে গত জুন মাসে এ দেশে আসেন ওই যুবক। কিন্তু এখনও এখানেই ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…