National

মায়ামি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক

মার্কিন মুলুকের অন্যতম ব্যস্ত বিমানবন্দর মায়ামি। সমুদ্র শহর মায়ামির দুরন্ত সমুদ্র সৈকতের টানে সারা বছরই সেখানে দেশ বিদেশের পর্যটকদের ভিড় লেগে থাকে। অন্যতম গুরুত্বপূর্ণ শহরও এটি। সেই মায়ামির বিমানবন্দরে আসা ফোনকে কেন্দ্র করে হৈচৈ পড়ে যায়। এক যুবক ফোনে জানায় সে গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে বিমানবন্দরে হামলা চালাতে চলেছে। নির্বিচারে সে গুলি চালিয়ে মানুষ হত্যা করবে। গ্রেনেড বিস্ফোরণ করে বিমানবন্দর উড়িয়ে দেবে।

এই ফোন আসার পরই সেখানকার অ্যান্টি টেররিস্ট স্কোয়াড নেমে পড়ে। ভিওআইপি কলটি কোথা থেকে আসছে তারা খোঁজ পায়। এরপরই উত্তরপ্রদেশের পুলিশ এক যুবককে গ্রেফতার করে। তার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে। ওই যুবক পুলিশের কাছে স্বীকার করেছে যে সে এই কাণ্ড ঘটিয়েছে। তার বিটকয়েনে খোয়া যাওয়া ৭০ হাজার টাকা ফেরত পেতে এফবিআইয়ের দৃষ্টিগোচর হতে চাইছিল সে। তাই এই পদক্ষেপ। আপাতত শ্রীঘরে জায়গা হয়েছে তার। পুলিশ তদন্ত করে দেখছে এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026