National

বাবা, মা ও বোনকে হত্যার অভিযোগে গ্রেফতার তরুণ

দিল্লির বসন্ত কুঞ্জ এলাকা। এখানেই ভোর সাড়ে ৪টে নাগাদ প্রতিবেশিদের কানে যায় সূরজ নামে এক তরুণ চেঁচাচ্ছে। সাহায্য চাইছে। প্রতিবেশিরা বাড়ি পৌঁছে রক্তাক্ত অবস্থায় সূরজের বাবা মিথিলেশ, মা সিয়া ও বোন নেহাকে দেখতে পান। অন্যঘরে আহত অবস্থায় ছিল সূরজ। পুলিশও হাজির হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মিথিলেশ, সিয়া ও নেহাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথমে পুলিশকে কিছুটা ঘোল খাইয়ে ছাড়ে ১৯ বছরের সূরজ।

পরে তাকে বাবা, মা ও বোনকে হত্যার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, প্রথমে সূরজ বাড়িতে ডাকাত পড়ার কাহিনি রচনা করেছিল। বোঝানোর চেষ্টা করেছিল ডাকাতরা তাকেও মেরে আহত করেছিল। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদের সময় বারবার বয়ান বদলে পুলিশের সন্দেহ হয়। পুলিশের অনুমান রাগের বশেই বাবা, মা ও বোনকে হত্যা করে সূরজ। পরে ডাকাত পড়ার কাহিনি বানিয়ে এই হত্যার ওপর পর্দা ফেলার চেষ্টা করে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026