National

স্কুলেই এক ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার আর এক ছাত্র

গত বছর দিল্লির কাছে গুরুগ্রামের একটি স্কুলের বাথরুমের সামনে থেকে উদ্ধার হয় ৭ বছর বয়সী এক ছাত্রের দেহ। দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের হত্যাকে কেন্দ্র করে গোটা দেশে তোলপাড় হয়। ফের প্রায় তেমনই একটি ঘটনা ঘটল গুজরাটের ভদোদরায়। এখানকার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রের দেহ মিলল বাথরুম থেকে। তার পেটে প্রায় ১৫ বার ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। গত শুক্রবার বেলার দিকে ওই ছাত্রের রক্তাক্ত দেহ স্কুলের বাথরুমে পড়ে থাকতে দেখে কয়েকজন ছাত্র। তারা শিক্ষকদের খবর দেয়।

১৪ বছরের ওই কিশোরের দেহ বাথরুমে পড়ে থাকতে দেখার পর স্কুলের তরফে পুলিশে খবর দেওয়া হয়। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি বড় ছুরি। ঠিক কী কারণে সবে ওই স্কুলে যোগ দেওয়া নবম শ্রেণির ছাত্রটিকে এভাবে কোপানো হল তা পরিস্কার নয় পুলিশের কাছে। ধৃত ছাত্রকে জেরা করে পুরো ঘটনা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026