National

আম পাড়ার অপরাধে ১০ বছরের বালককে গুলি করে হত্যা

খেলতে খেলতে সে ঢুকে পড়েছিল বাধো চৌধুরির আম বাগানে। এখন আমের সময়। ফলে বাগানের গাছে ভর্তি আম। সেই অগুনতি পাকা আমের কয়েকটা সে গাছ থেকে পেড়েছিল খাবে বলে। এটাই তার অপরাধ! আর সেই অপরাধের শাস্তি দিতে মাত্র ১০ বছরের বালক সত্যম কুমারের মাথায় গুলি করে বাগানের সুরক্ষাকর্মী রামাশিস যাদব। এমনটাই অভিযোগ সত্যমের পরিবারের। রক্তাক্ত সত্যমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গত বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের খাগারিয়া জেলার শেরগড় গ্রামে। এক ছোট্ট ছেলেকে কেবল না বলে আম পাড়ার অপরাধে এভাবে গুলি করে হত্যার কথা কানে যেতেই এলাকায় হৈচৈ পড়ে যায়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন স্থানীয় মানুষজন। পুলিশ তদন্ত শুরু করেছে।

আম বাগানকে কেন্দ্র করে আর একটি ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরেও। ২ ভাইয়ের আম বাগান রয়েছে। পারিবারিক এই আমবাগান থেকে আম পাড়াকে কেন্দ্র করে ২ ভাইয়ের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। অশান্তি চলাকালীন এক ভাইকে আক্রান্ত হতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর ছেলে। অভিযোগ সেই সময়ে ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতিরা। তাজমুল হক নামে ওই যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

হ্রদের জলের তলা থেকে উদ্ধার হল ঘোড়ায় টানা রথ, কাপ ডিশ থেকে মাটির বাসনপত্র

হ্রদ বলা হলেও এটি ছোটখাটো কিছু নয়। বিশাল জলরাশি। জলের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া…

April 18, 2026

দার্জিলিং স্টেশন থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস, নতুন ট্রেনে ভোটের কথা

ইউনেস্কো হেরিটেজেও এবার ভোটের হাওয়া। দার্জিলিং থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস। অপরূপ হিমালয় দেখতে দেখতে ছড়িয়ে…

April 18, 2026

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026