প্রতীকী ছবি
ঝাড়খণ্ডের খুন্তি জেলার কোচাং ব্লকের আর সি মিশন স্কুল। এই স্কুলের সামনেই নারী পাচার সম্বন্ধে গ্রামবাসীদের সতর্ক করতে এক সমাজসেবী সংগঠনের তরফে হাজির হয়েছিল ১১ সদস্যের একটি দল। তারা পথ নাটিকার মধ্যে দিয়ে গ্রামবাসীদের সচেতন করার কাজ করছিল। অভিযোগ এই সময়ে সেখানে মোটরবাইকে হাজির হয় কয়েকজন ব্যক্তি। হাজির হয়ে বন্দুকের নলের মুখে ওই দলের ৫ মহিলা সদস্যকে তারা তুলে নিয়ে যায় গ্রাম লাগোয়া জঙ্গলে।
জঙ্গলে তুলে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের বন্দুকের নলের মুখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনার ছবিও তোলা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে ওই ৫ তরুণীর সঙ্গে পাশবিক যৌন নির্যাতন চালানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ বাইরে এই ঘটনার কথা জানালে পুরো ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় দুষ্কৃতিরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…
বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…
এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…