National

মাঝরাতে দুই ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝামেলা, মৃত ৩

পারিবারিক শত্রুতা ও সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মৃত্যু হল ভাই, দাদা ও বৌদির। মৃতরা হলেন গুরজিত সিং (৪৮), তাঁর দাদা যশপাল সিং (৫২) এবং তাঁর স্ত্রী প্রভজ্যোৎ কউর (৫০)। দিল্লির মডেল টাউন এলাকার একটি বাংলোয় দুটি আলাদা ফ্লোরে সপরিবারে থাকতেন দুই ভাই। অনেকদিন ধরেই সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। গত বৃহস্পতিবার মধ্যরাতে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের অশান্তি চরম আকার ধারণ করে। কথা কাটাকাটি একসময় হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাগের চোটে প্রথমে মেজাজ হারান দাদা যশপাল সিং। ক্ষোভে উন্মত্ত হয়ে তিনি ভাইয়ের দেহ তলোয়ার দিয়ে ফালাফালা করে দেন। মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন গুরজিত। অভিযোগ, এরপরই গুরজিতের ২ দেহরক্ষী যশপালকে লক্ষ্য করে গুলি চালান। যা যশপালের গায়ে যেমন লাগে তেমনই লাগে যশপালের স্ত্রী প্রভজ্যোতের গায়ে। ৩ জনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাঝরাতে এমন খুনোখুনির ঘটনা চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026