National

কোল্ড ড্রিঙ্কসে মাদক মিশিয়ে পুরুষ বন্ধুকে দিয়ে ভাইঝিকে ধর্ষণ করাল পাতানো পিসি

জোর করে মাদক খাইয়ে পুরুষ বন্ধুকে দিয়ে ভাইঝিকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল পাতানো পিসির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির উপকণ্ঠে অবস্থিত শাহবাদ ডেয়ারি অঞ্চলে। ওই এলাকায় বাবার সঙ্গে থাকে নির্যাতিতা ১৩ বছরের কিশোরীটি। তার বাড়ির ঠিক পাশেই থাকে অভিযুক্ত পিসি। কিশোরীর বাবা কাজে চলে গেলে কিশোরীর দেখাশোনা করত বছর ৩০-এর ওই মহিলা। বাবার অবর্তমানে প্রতিবেশি পিসিকে সবথেকে ভরসা করত কিশোরীটি। তার দাবি, গত রবিবার রাতে পিসির কথায় বাড়ি থেকে কিছুটা দূরে একটা জঙ্গলে বেড়াতে যায় সে। সেইসময় জঙ্গলে উপস্থিত ছিল পিসির এক পুরুষ বন্ধু মুকেশ কুমার। তার সামনে পিসি কিশোরীকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য জোরাজুরি করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, খেতে না চাইলেও জোর করে কিশোরীকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেয় অভিযুক্ত মহিলা। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মাদক জাতীয় কিছু মেশানো থাকায় কিশোরী বেহুঁশ হয়ে পড়ে বলে ধারণা পুলিশের।

অভিযোগ, অজ্ঞান হয়ে যাওয়ার পর মুকেশ কুমার কিশোরীকে ধর্ষণ করে। হুঁশ ফিরে এলে কিশোরী বাড়ি ফিরে আসে। কিন্তু সোমবার সকালে পেটে অসহ্য ব্যথা হওয়ায় এবং গোপনাঙ্গ থেকে রক্ত পড়ায় বাবার সঙ্গে কিশোরী বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে যায়। সেখানে শারীরিক পরীক্ষার পর কিশোরীকে ধর্ষণের বিষয়টি সুনিশ্চিত করেন চিকিৎসকেরা। এরপর বাবাকে সব কথা খুলে জানায় প্রতিবেশি পিসির ষড়যন্ত্রের শিকার কিশোরীটি। সব শুনে শাহবাদ ডেয়ারি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহিলাকে গত মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। কিশোরীকে ধর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল অভিযুক্ত মহিলা। মহিলার বন্ধু অভিযুক্ত মুকেশ কুমারের খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026